জাতীয় সঙ্গীত
মঙ্গলবার | ২৬-০৫-২০২৬ |
কোনাবাড়ী ডিগ্রি কলেজ

দেওয়ালিয়াবাড়ী, ০৮ নং ওয়ার্ড, গাজীপুর সিটি কর্পোরেশন, গাজীপুর

স্থাপিতঃ ১৯৯৫ খ্রিঃ
EIIN: 109037 | MPO Code: 2707153101 | College Code: 2138

প্রশাসনিক

কলেজ প্রতিষ্ঠায় স্মরণীয় ও বরণীয় যাঁরা
অধ্যাপক এম.এ মান্নান

অন্যতম প্রতিষ্ঠাতা

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে মনােরম প্রাকৃতিক পরিবেশে বাংলাদেশের অন্যতম শিল্পাঞ্চল কোনাবাড়ীর প্রাণকেন্দ্রে ১৯৯৫ খ্রি তৎকালীন ধর্ম প্রতিমন্ত্রী অধ্যাপক এম.এ মান্নান সাহেবের নেতৃত্বে ৩৩ শতাংশ জমির উপর কোনাবাড়ী ডিগ্রি কলেজটি প্রতিষ্ঠিত হয়। কলেজ পরিবার তাঁর নিকট কৃতজ্ঞ। ১১ জন প্রতিষ্ঠাতা সদস্য এবং ৮ জন জমি দাতার অবদান কলেজ পরিবার কৃতজ্ঞতার সাথে স্মরণ করে। প্রতিষ্ঠাতাবৃন্দ- আলহাজ্ব অধ্যাপক এম.এ মান্নান, মোঃ আব্দুল খালেক পাঠান, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মালেক, ব্যবস্থাপনা পরিচালক-সেফটকেম প্রাইভেট লিঃ, আলহাজ্ব মোঃ সাইজুদ্দিন, মোঃ আব্দুল ওয়াহিদ, মোঃ সাইফুল ইসলাম বাবুল, ব্যবস্থাপনা পরিচালক-ব্রিকস লিংকার্স লিঃ, মোঃ আবুল হোসেন সরকার, আলহাজ্ব এডভোকেট মোঃ আবুল বাসার, হাজী দাইন উদ্দিন মুন্সী জমি দাতা- মৃত-হাজী মোঃ মফিজ উদ্দিন, ডাঃ আঃ ছাত্তার, হাজী মোঃ দানেচ উর রহমান, মোঃ কফিল উদ্দিন, মৃত-ছবুর উদ্দিন, মৃত-ওসমান গণি, মৃত-রাজিয়া আক্তার, মোসাঃ নাজমা বেগম বর্তমান গভর্ণিংবডি- সভাপতি-প্রফেসর মেজবাহ উদ্দিন সরকার, বিদ্যোৎসাহী সদস্য (জা.বি’র উপচার্য কর্তৃক মনোনীত) এডভোকেট মোঃ শরবেশ আলী মিয়া, বিদ্যোৎসাহী সদস্য (মা.উ.শি’র মহাপরিচালক কর্তৃক মনোনীত) এডভোকেট মোঃ আব্দুর রহমান মাস্টার, বিদ্যোৎসাহী সদস্য (শিক্ষাবোর্ডের চেয়ারম্যান কর্তৃক মনোনীত) এডভোকেট মোঃ হাবীব উল্যাহ বেলালী, অভিভাবক প্রতিনিধিঃ জনাব মোঃ সিরাজুল ইসলাম, জনাব মোঃ আব্দুল করিম, জনাব এমদাদুল হক ফিরোজ, প্রতিষ্ঠাতা প্রতিনিধিঃ এডভোকেট মোঃ আবুল বাসার, দাতা প্রতিনিধিঃ জনাব মোঃ সেলিম রহমান, হিতৈষী সদস্যঃ জনাব মোহাম্মদ শাহাব উদ্দিন, শিক্ষক প্রতিনিধিঃ জনাব মোঃ আফজাল হোসেন, জনাব রোকসানা পারভীন দীপা, চিকিৎসক প্রতিনিধিঃ ডা. মোঃ সাইফুল ইসলাম, অধ্যক্ষ ও সদস্য সচিবঃ জনাব মোঃ বিল্লাল হোসেন

সভাপতির কথা
প্রফেসর মোঃ মেজবাহ উদ্দিন সরকার

অধ্যক্ষ, জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজ

গাজীপুর-১ আসনের সংসদ সদস্য, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আলহাজ্ব এডভোকেট আ.ক.ম মোজাম্মেল হক মহোদয় আমাকে কোনাবাড়ী ডিগ্রি কলেজের সভাপতি হিসেবে মনোনীত করেন। জাতীয় বিশ্ববিদ্যালয় ১৫-১২-২০২১খ্রি. তারিখে আমাকে সভাপতি হিসেবে অনুমোদন দেন। কলেজের একাডেমিক উন্নয়নসহ সার্বিক উন্নয়নে অধ্যক্ষ, গভর্ণিংবডি ও শিক্ষকমন্ডলীর সহযোগিতা নিয়ে ভূমিকা রাখার চেষ্টা করছি।

অধ্যক্ষের কথা
মোঃ বিল্লাল হোসেন

অধ্যক্ষ

আমি মোঃ বিল্লাল হোসেন, অধ্যক্ষ, কোনাবাড়ী ডিগ্রি কলেজ ২০১১ সনের ২১ মে অত্র কলেজে উচ্চমাধ্যমিক পর্যায়ে অধ্যক্ষ হিসেবে যোগদান করি। গাজীপুর-১ আসনের সংসদ সদস্য, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধান ও নির্দেশনায় বিগত ১২ বছরে কলেজের একাডেমিক, আর্থিক ও অবকাঠামোগত উন্নয়নে নিরলস প্রচেষ্টা চালিয়েছি। মাননীয় মন্ত্রী মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টায় উচ্চমাধ্যমিক কলেজকে ২০১১ সনে স্নাতক (পাস) কলেজ এবং ২০১৭ সনে স্নাতক (সম্মান) কোর্স চালুর মাধ্যমে বিসিক শিল্প নগরী কোনাবাড়ী এলাকায় শ্রমজীবী স্বল্প আয়ের মানুষের সন্তানদের উচ্চ শিক্ষার সুযোগ সৃষ্টি করা হয়। তাছাড়া ২০১৭ সন থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষার কেন্দ্র স্থাপন করা হয়। আধুনিক স্থাপত্যে শৈলীতে গড়া চারতলার দুটি একাডেমিক ভবন ও সুপরিসর খেলার মাঠসহ কলেজের সার্বিক উন্নয়নে গভর্ণিংবডি, শিক্ষকমন্ডলী ও এলাকাবাসীর সহযোগিতা নিয়ে একটি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি।

ছবি নাম পদবী
নথি/স্মারক নম্বর অনুমোদনের তারিখ নবায়ন ও স্বীকৃতির মেয়াদ অনুমতি ও স্বীকৃতিপত্র আপলোড
কোন তথ্য সংযুক্ত হয়নি।
নথি/স্মারক নম্বর অনুমোদনের তারিখ অনুমতিপত্র আপলোড
কোন তথ্য সংযুক্ত হয়নি।
নথি/স্মারক নম্বর অনুমোদনের তারিখ এমপিও নম্বর অনুমোদিত তালিকা আপলোড
কোন তথ্য সংযুক্ত হয়নি।
নথি/স্মারক নম্বর অনুমোদনের তারিখ জাতীয়করণ নম্বর অনুমতিপত্র আপলোড
কোন তথ্য সংযুক্ত হয়নি।